ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কঙ্গনার সঙ্গে পরকীয়া, সাপোর্ট করলেন অজয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 April, 2022, 8:42 PM

কঙ্গনার সঙ্গে পরকীয়া, সাপোর্ট করলেন অজয়

কঙ্গনার সঙ্গে পরকীয়া, সাপোর্ট করলেন অজয়

বলিউড ও পরকীয়ার মধ্যে একধরনের যোগসূত্র আছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান- সব তারকা একটু আধটু পরকীয়ায় জড়িয়েছেন। সেই তালিকায় আছে অজয় দেবগণেরও নাম। অথচ বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে সুনাম রয়েছে অজয়-কাজলের। তাদেরকে বলা হয় আইকনিক দম্পতি। তবে পরকীয়ার গুঞ্জনও ছাড় দেয়নি অজয়কে।

অজয়ের জীবনে যত জটিলতা এসেছে তার অধিকাংশের সঙ্গে জড়িয়ে রয়েছে কঙ্গনা রানাউতের নাম। এর ফলে, এই নায়িকার সঙ্গে তার পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অজয় তখন ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। তার জীবনে পরকীয়ার ঝড় উঠেছিল তখনই। শোনা যায়, ওই সময় একে অন্যের সঙ্গে গোপনে ডেটও করতেন অজয়-কঙ্গনা। তবে অন্যান্য পরকীয়ার মতো তাদের পরকীয়াও শেষ পর্যন্ত চাপা থাকেনি। তাদের পরকীয়ার জল এতদূর গড়িয়েছিল যে, তা ভুগিয়েছিল অজয়ের স্ত্রী কাজলকেও। কে বা কারা তাকে সন্তানসহ অজয়ের সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিতেন।

তবে অজয় পরকীয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। এর দায় চাপিয়েছিলেন মিডিয়ার ওপর। তখন তিনি বলেন, আমি বলছি না যে, পরকীয়া হয় না। পরকীয়া নিঃসন্দেহে হয়। কিন্তু তার আগেই তিলকে তাল বানিয়ে ফেলে মিডিয়া। দু’জন মানুষকে একসঙ্গে দেখলেই তারা তা এমনভাবে প্রচার করতে থাকে, যা ব্যক্তিজীবনও নেতিবাচক প্রভাব ফেলে। ফলে দু-দণ্ড বসে মানসিক শান্তি পাওয়ার জায়গাটিও আর অক্ষত থাকে না।

অজয়ের মতে, এ পর্যন্ত অনেক তারকাই বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছেন, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো তাদের নিয়ে ছড়িয়ে পড়া খবরগুলো ডালপালা মেলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status