ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সিসিটিভির ফুটেজে ধরা পড়ল মিম নিহতের নির্মম দৃশ্য (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 April, 2022, 6:12 PM

সিসিটিভির ফুটেজে ধরা পড়ল মিম নিহতের নির্মম দৃশ্য (ভিডিও)

সিসিটিভির ফুটেজে ধরা পড়ল মিম নিহতের নির্মম দৃশ্য (ভিডিও)

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়শা মমতাজ মিম (২২) নিহতের নির্মম দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে ঐ নিহতের ঘটনায় শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান চালক সাইদুল রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

খিলক্ষেত থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে সে ঘটনার দায় স্বীকার করেছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। থানায় আনার পর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

এর আগে, শুক্রবার সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভার থেকে ৩০০ ফিটের দিকের সড়কে নামার সময় সড়ক দুর্ঘটনায় মাইশা মমতাজ মিম নিহত হন।

মিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি স্কুটি চালিয়ে উত্তরার বাসা থেকে বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন।

সে সময় প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, কাছাকাছি একটি সিসিটিভি ফুটেজে একটি কাভার্ডভ্যান স্কুটি আরোহী মিমের পাশ দিয়ে যেতে দেখা গেছে।

এদিকে ভাইরাল হওয়া ঐ ভিডিও ফুটেজে দেখা গেছে, ঐ কাভার্ড ভ্যানটি বাম পাশ দিয়ে সজোরে মিমের স্কুটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে স্কুটিসহ মিম কাভার্ড ভ্যানের পেছনের চাকায় পিষে যায়। সে সময় কাভার্ড ভ্যানটির ড্রাইভার কোনোভাবে গাড়িটি থামানোর চেষ্টা করেনি। দ্রুত ঘটনাস্থল থেকে ত্যাগ করে কাভার্ড ভ্যানের চালক।

ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status