সালমানের বিরুদ্ধে মরদেহ পুঁতে রাখার অভিযোগে যা বলল আদালত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 April, 2022, 8:14 PM
সালমানের বিরুদ্ধে মরদেহ পুঁতে রাখার অভিযোগে যা বলল আদালত
বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে শিল্পীদের মরদেহ পুতে রাখার অভিযোগ তোলেন কেতন কাক্কার নামের এক প্রতিবেশী। এবার সেই প্রতিবেশীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন সালমান খান।
সালমানের অভিযোগ, প্রতিবেশী কেতন কক্কর এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন। এ কারণে তিনি মামলা করেন তার বিরুদ্ধে।
কেতন দাবি করেছিলেন, সালমানের ফার্মহাউজে শিল্পীদের মরদেহ পুঁতে রাখা হয়। হিন্দি সিনেমার বেশ কয়েকজন শিল্পীর মরদেহ নাকি সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে।
তখন ঐ অভিযোগ ওঠার পর চারদিকে হইচই শুরু হয়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। এর প্রভাবে সালমান খান কেতনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে মুম্বাই আদালত।
এর ফলে এখন প্রশ্ন উঠছে, কেতনের অভিযোগ কি তাহলে সত্যি? এখন তাহলে সালমান খান কী পদক্ষেপ নিতে যাচ্ছেন। এমন নানান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তবে এ বিষয়ে এখনও সালমান খান কোনো কিছু বলেননি। দেখা যাক সামনে কি ঘটে।
প্রসঙ্গত, সালমান খানের এই ফার্মহাউজের পাশেই কেতন কক্করের জায়গা রয়েছে। তার অভিযোগ সেই জায়গা দখল করতে চাইছেন সালমান। এটা নিয়ে সালমানকে নোটিশও পাঠান কেতন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সালমানের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তোলেন। মরদেহ পুঁতে রাখা ছাড়াও ফার্মহাউজে শিশু পাচারের মতো অপরাধও হয় বলে দাবি করা হয়।