ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কাশ্মীরে গাড়ি খাদে পড়ে নিহত ৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 April, 2022, 1:01 PM

কাশ্মীরে গাড়ি খাদে পড়ে নিহত ৯

কাশ্মীরে গাড়ি খাদে পড়ে নিহত ৯

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে একটি মাইক্রোবাস খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িটি খাদে পড়ে গেলে এ হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজের দুর্গম এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status