চলতি বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরেও অংশ নেবে ৩২ টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে কাতার সবার আগে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে যোগ দেবে আরও ৩১ দল।
দক্ষিণ আমেরিকা- আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে।
আগামী জুনের মধ্যে বাকি তিন দলও নির্ধারণ হয়ে যাবে।
বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র হবে আগামী ১ এপ্রিল। কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ সময় রাত ১০টায় হবে এ অনুষ্ঠান। টুর্নামেন্টের পর্দা ওঠার সাত মাস আগে প্রতিটি দল জেনে যাবে তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ কারা।