ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 April, 2022, 12:11 PM

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি

আসন্ন রমজান মাস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতী শাখা শুরু হবে সকাল সাড়ে ৮টায়, চলবে ১১টা ১০মিনিট পর্যন্ত। দিবা শাখা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

শিক্ষককে মারধর: শরীয়তপুর কলেজ শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্তশিক্ষককে মারধর: শরীয়তপুর কলেজ শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস এবং এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status