|
মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
|
মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা গ্রেফতার মাজেদের স্ত্রী বলেন, ‘আমার স্বামী নেশা করে। আমি মেয়েকে বাসায় রেখে কাজে যাই। মেয়েকে বাসায় থেকে কাজ করতে বলি। কিন্তু বাসায় এসে দেখি কাজ করে না। বাইরে বাইরে ঘোরে। পরে মেয়েকে মারধর করলে বলে, মা বাসায় থাকব কীভাবে, বাবা ভালো না। আমার গায়ে হাত দেয়। আর। মেয়ের মুখ থেকে এ কথা শোনার পর পুলিশকে জানাই। পুলিশ এসে ওর বাবাকে ধরে নিয়ে গেছে।’ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার মাজেদকে আদালতে এবং ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
