ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কলেজছাত্রীকে অপহরণে প্রতিবাদ-বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 March, 2022, 2:44 PM

কলেজছাত্রীকে অপহরণে প্রতিবাদ-বিক্ষোভ

কলেজছাত্রীকে অপহরণে প্রতিবাদ-বিক্ষোভ

সানজানা ইসলাম ওহি নামের এক সহপাঠী বলেন, ‘প্রমি মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমার সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপরহরণ করে নিয়ে গেছে আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমিকে অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন তার সহপাঠীরা।

রোববার সকালে শহরের কেজি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রমির বাবা আশরাফুদ্দৌলা খোকন বলেন, ‘শনিবার বিকেলে প্রমি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

‘সেসময় প্রমি চিৎকার করেছে তবে কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।’

সানজানা ইসলাম ওহি নামের এক সহপাঠী বলেন, ‘প্রমি মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমার সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপরহরণ করে নিয়ে গেছে আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে জানতে আবুজার গিফারী গাফফারকে একাধিকবার ফোন দেয়া হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচী পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status