ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ওয়ার্নের ঘরে অনেক রক্ত, মৃত্যু নিয়ে নতুন রহস্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 1:39 PM

ওয়ার্নের ঘরে অনেক রক্ত, মৃত্যু নিয়ে নতুন রহস্য

ওয়ার্নের ঘরে অনেক রক্ত, মৃত্যু নিয়ে নতুন রহস্য

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের ঘরে অনেক রক্ত দেখা গেছে বলে জানিয়েছে থাইল্যান্ডের পুলিশ। ফলে তার মৃত্যু নিয়ে নতুন কোনো রহস্যের ধারণা করা হচ্ছে।

তবে সেই রক্ত মরদেহের কফের সঙ্গে বের হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, থাইল্যান্ডের কো সামুই দ্বীপের একটি প্রাইভেট ভিলায় তিন বন্ধুকে নিয়ে থাকছিলেন ওয়ার্ন। খাবারের সময় উপস্থিত না হওয়ায় ওয়ার্নের ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

সে সময় প্রায় ২০ মিনিট ধরে মুখে মুখ লাগিয়ে সিপিআর দেওয়ার পরেও কোনো কাজ হয়নি। এরপর অ্যাম্বুলেন্সে করে ওয়ার্নকে থাই ইন্টারন্যাশনাল হসপিটালে নিয়ে যাওয়া হয়।

সিপিআর দেওয়ার সময়েই ওয়ার্নের মুখ দিয়ে কফের সঙ্গে রক্ত বেরিয়ে থাকতে পারে বলে থাই পুলিশের প্রাদেশিক কমান্ডার সাতিত পলপিনিত ধারণা করছেন। থাই গণমাধ্যমের বরাত দিয়ে স্কাই নিউজ অস্ট্রেলিয়া জানাচ্ছে এই খবর।

পলপিনিত বলেছেন, ‘(ওয়ার্নের শোবার) ঘরে অনেক রক্ত দেখা গেছে। যখন সিপিআর দেওয়া শুরু হয়েছিল, তখন ভেজা কাশির সঙ্গে রক্ত পড়া শুরু হয়।’

এছাড়া থাইল্যান্ডের বো ফুট পুলিশ স্টেশনের সুপেরিটেন্ডেন্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় থাকতেই বুকে ব্যথা ছিল ওয়ার্নের। যে কারণে হার্টের চিকিৎসকও দেখিয়েছিলেন এ স্পিন জাদুকর।

সংবাদমাধ্যমে থাই পুলিশের সুপেরিটেন্ডেন্ট ইয়ুত্তানা সিরিসোম্বাত বলেছেন, ‘তার (ওয়ার্ন) আগে থেকেই হাঁপানি রোগ ছিল এবং হার্টের চিকিৎসকও দেখিয়েছিল। পরিবারের কাছ থেকে জেনেছি, অস্ট্রেলিয়া থাকতেই বুকে ব্যথাও অনুভব করেছিলেন ওয়ার্ন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status