ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গভীর নিম্নচাপ নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 11:47 AM

গভীর নিম্নচাপ নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

গভীর নিম্নচাপ নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ভারত অথবা শ্রীলংকায় নিম্নচাপের হালকা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানায়, গতকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ ছিল। আজ দুর্বল হয়ে নিম্নচচাপ সন্ধ্যার মধ্যে সুস্পষ্টভাবে আরো দুর্বল হয়ে রাতে অথবা আগামীকাল সকালে সাগর থেকে ভূমিতে উঠে আসবে। আপাতত এই নিম্নচাপটার প্রভাব বাংলাদেশে পড়ার সুযোগ নেই।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার পরিস্থিতি গতকালের মতোই বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরের নিম্নচাপটা আগে উত্তরের দিকে অগ্রসর হয়েছিল, আজ এটা দিক পরিবর্তন করে দক্ষিণ দিকে ফিরে গেছে। নিম্নচাপটা সাগরেই দুর্বল হয়ে গেছে।
 
এদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা টেকনাফে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status