ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহীর বাগমারার ঝিকরা ইউপি,র চেয়ারম্যান রফিকুল ইসলামে দা‌য়িত্ব গ্রহন
নতুন সময় প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: Saturday, 26 February, 2022, 4:53 PM

রাজশাহীর বাগমারার ঝিকরা ইউপি,র চেয়ারম্যান রফিকুল ইসলামে দা‌য়িত্ব গ্রহন

রাজশাহীর বাগমারার ঝিকরা ইউপি,র চেয়ারম্যান রফিকুল ইসলামে দা‌য়িত্ব গ্রহন

রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা  ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত (স্বতন্ত্র) চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউপি সদস্যরা দা‌য়িত্ব গ্রহন ক‌রে‌ছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি সচিব মুক্তাদিরুল সোহাগ নব -নির্বাচিত ঝিকরা  ইউপি চেয়ারম্যান এর নিকট দায়িত্ব বুঝে দেন। দায়িত্বভার গ্রহন উপলক্ষ্যে এদিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠা‌নে ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের    সভাপতিত্বে ও  ফয়সাল আহ‌ম্মেদ স‌জিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছি‌লেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এ‌্যাড, কে এম আফতাব উদ্দিন আবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিকরা  ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম প্রামানিক।

অন‌্যান‌্যদের বক্তব‌্য রা‌খেন আলতাফ মাষ্টার, নব নির্বাচিত (১,২,৩) নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য নাছিমা বিবি ,(৪,৫,৬) নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শান্তি বিবি,(৭৮৯) ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোরশেদা বিবি। ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পরেশ উল্ল্যা, ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ মানিক, ৩ নং ওয়ার্ডের সদস্য মোকলেছুর রহমান, ৪ নং ওয়ার্ডের সদস্য আঃ রহিম  মন্ডল, ৫ নং ওয়ার্ডের সদস্য শাহাদৎ হোসেন , ৬নং ওয়ার্ডের সদস্য মোবারক হোসেন (মন্জু) ৭ নং ওয়ার্ডের সদস্য  আঃ জব্বার, ৮ নং ওয়ার্ডের সদস্য কায়েম ফৌজদার, ৯ নং ওয়ার্ডের সদস্য ইয়াহিয়া আল-মামুন প্রমুখ। এ সময়  ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status