ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড'র অর্থ বিনিয়োগ পেল ৩ স্টার্ট আপ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 February, 2022, 1:08 PM

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড'র অর্থ বিনিয়োগ পেল ৩ স্টার্ট আপ

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড'র অর্থ বিনিয়োগ পেল ৩ স্টার্ট আপ

দেশের তিন স্টার্ট আপ প্রতিষ্ঠান বিআরটিএল, ইনলেন্টাস ও টেকস্টোন -এ অর্থ বিনিয়োগ করেছে ড্যাফোডিল পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ভে ার ক্যাপিটাল লিমিটেড। ২৪ ফেব্রুয়ারি ড্যাফোডিল এডুকেশন টেওয়ার্কের ৭১ মিলনায়তনে  এ অর্থ বিনিয়োগ প্রদান অনুষ।টানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউণিভার্সিটি টির উদ্যোক্তাবৃত্তি বিভাগের প্রধান মোঃ কামরুজ্জামান দিদার, ড্যাফোডিল কম্পিউটার্সেও মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারি ও প্রথম আলোর যুব কার্যক্রম বিভাগের প্রদান মুনির হাসান।

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএল এর সহ প্রতিষ্ঠাতা নাজমুস শাহাদাত, ইনভেন্টাসের সহ প্রতিষ্ঠাতা রেজওয়ানুল ইসলাম ও টেকস্টোনের প্রতিষ্ঠাতা সাইয়েদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বিআরটিএল, ইনলেন্টাস ও টেকস্টোনকে নেক্সট স্টেজে নিয়ে যেতে বাংলাদেশ ভে ার ক্যাপিটাল লিমিটেড সবসময় সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকবে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক  তৈরীতে এবং বিজনেস অটোমেশনেরপ্রতি তিনি জোর দেন। পাশাপাশি তিনি উদ্যোক্তাদের পণ্য মান, স্বাদ ও সেবার বিষয়ে সর্বদা  আপসহীন থাকার পরামর্শ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status