ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিটনের সেঞ্চুরি, মুশফিকের ফিফটিতে বড় সংগ্রহের পথে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 February, 2022, 2:51 PM

লিটনের সেঞ্চুরি, মুশফিকের ফিফটিতে বড় সংগ্রহের পথে

লিটনের সেঞ্চুরি, মুশফিকের ফিফটিতে বড় সংগ্রহের পথে

ক্যারিয়ারের পঞ্চম শতক পূর্ণ করলেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই লিটনকে সাজঘরে ফেরতে পারতেন আফগানরা। ফজল হক ফারুকির বলে এলবিডব্লু হলে রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে।

সেই লিটন শেষ পর্যন্ত পূর্ণ করলেন ১০৭ বলে ১৪টি চারে শত রান। টস করতে এসে তামিম ইকবাল জানিয়েছিলেন অন্তত ২৬০ রান সংগ্রহের কথা। যদিও শুরুটা যেমন হয়েছিল ব্যাট করতে নেমে তাতে কিছুটা নিরাশ করেছিল টাইগার ভক্তদের।

দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে। তামিমের পর লিটন দাসের সঙ্গে ৫৪ বলে ৪৫ রানের জুটি বেঁধেছিলেন সাকিব আল হাসান। রশিদ খান নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন সাকিবকে। ৩৬ বলে ২০ রান করে সাকিব শিকার হন এলবিডব্লুর।

সাকিবের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে ৬৮ বলে লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। লিটনের পর মুশফিকও তুলে নিয়েছেন ৫৬ বলে ফিফটি।

দুজনের জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। লিটন দাস ১০৩ (১০৭) ও মুশফিকুর ৬৮ (৭৭) রানে অপরাজিত রয়েছেন। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ১৩১ (১৩৬) রান। বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ২ উইকেটে ২৩৩ রান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status