ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বান্দরবানে ৪ ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 February, 2022, 2:48 PM

বান্দরবানে ৪ ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা

বান্দরবানে ৪ ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে চার ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, কারবারির পরিবার পাড়ার লোকজনের উপর জাদুটোনা করছিল বলে কথা ওঠে। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে- এমন গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদেরকে কুপিয়ে মেরেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা ওসি আবুল কাসেম বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হয়। আমরা খবর পেয়েছি অনেক পরে। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status