ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধের মধ্যে ভাইরাল ইউক্রেনের জুটির আবেগঘন ছবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 February, 2022, 11:11 AM

যুদ্ধের মধ্যে ভাইরাল ইউক্রেনের জুটির আবেগঘন ছবি

যুদ্ধের মধ্যে ভাইরাল ইউক্রেনের জুটির আবেগঘন ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরই রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ।বাড়ছে লাশের মিছিল।রাশিয়া দিনের শুরু থেকে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে। ইউক্রেনের ভূখণ্ডজুড়ে প্রায় সর্বত্র যুদ্ধ চলছে। ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের একটি সামরিক বিমান ১৪ জন যাত্রী নিয়ে রাজধানীর দক্ষিণে বিধ্বস্ত হয়েছে। এমন অবস্থায় রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছেন ইউক্রেনের বাসিন্দারা।

ধ্বংস, আহত ও নিহতের ছবি যখন দেখছেন বিশ্ববাসী তখন ভিন্ন একছবি নাড়া দিয়েছে সবার মনে। ইউক্রেনের এক জুটির বিদায়-মুহূর্তের আবেগঘন একছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে দু’জনে দু’জনের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছেন। একজন অপরজনকে ছেড়ে চলে যাচ্ছেন। ভাগ্যে থাকলে হয়তো দেখা হতেও পারে আবার নাও হতে পারে। বিদায় মুহূর্তে সে চিন্তাই যেন ভর করেছিল তাদের মনে।তারা হয়তো বুঝাতে চেয়েছেন যুদ্ধ নয় ভালবাসাই করতে পারে সকল সমস্যার সমাধান।তাদের বিদায় বেলায় আবেগঘন সে ছবিই এখন ভেসে বেড়াচ্ছে ফেসবুকে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার তোলা সেই ছবির আবেগঘন একটি ক্যাপশন বিশ্ববাসীর হৃদয়কে করেছে আবেগাপ্লুত।

‘আমাদের ফের কবে দেখা হবে?

যুদ্ধ শেষের বছর খানেক পর

যুদ্ধ কবে শেষ হবে?

যবে ফের আমাদের দেখা হবে

যুদ্ধ ও সংঘাতের ছবি যখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দখলে তখন ইউক্রেনের এই জুটির ছবিটি মানবতার এক অনন্য নিদর্শন।

তাই দ্রুত ছবিটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status