ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে 'যোহো' ব্রান্ডের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 February, 2022, 5:18 PM

বাংলাদেশে 'যোহো' ব্রান্ডের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

বাংলাদেশে 'যোহো' ব্রান্ডের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

গ্রাহকদের দ্রুততর, নিরাপদ ও ক্লাউড নির্ভর অত্যাধুনিক ইমেইল সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজিস বিশ্বের শীর্ষ স্থানীয় সফটওয়্যার ও সার্ভিসেস কোম্পানী যোহো এর সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে।

অনলাইন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান এর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্মার্ট টেকনোলজিস এর হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন এবং যোহো কর্পোরেশন এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জিবু ম্যাথিউ।

এই চুক্তি প্রযুক্তি-কেন্দ্রিক ব্যবহারকারিদের কর্ম পরিবেশে সক্ষমতা ব্রিদধি করার প্রয়াসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।যোহোর ওয়াল্ড ক্লাস স্যাস সার্ভিস সমূহ তথ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নিরাপত্তা প্রয়োগের পাশাপাশি, ব্যবহারকারীদের দৈনন্দিন কার্যক্রমে দক্ষতা বাড়াবে যা মূলত প্রতিস্ঠানের গ্রাহকদের অধিকতর ও মানসম্পন্ন সেবা প্রদানে সহায়ক হবে।

জোহো'র সাথে নতুন এই চুক্তি সম্পর্কে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "দেশের শীর্ষস্থানীয় আইসিটি সল্যুশন ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা সবসময়ই আমাদের কাস্টমার এবং পার্টনারদের নিত্যনতুন প্রযুক্তি এবং সল্যুশন সরবরাহ করার চেষ্টা করে থাকি। আমরা চাই, আমাদের দেশের প্রতিটি চ্যানেল পার্টনার যেন যুগের সময়ের সাথে তাল মিলিয়ে ক্লাউডের যুগে প্রবেশ করতে পারে।"

যোহো এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জিবু ম্যাথিউ এক বিবৃতিতে বলেন, "যোহোর ডিজিটাল ওয়ার্কপ্লেস কোন প্রকার ঝুঁকি ছাড়াই কর্মীদের যুক্ত করার পাশাপাশি নিখুঁতভাবে ডাটা প্রসেস করতে সক্ষম হয়। বাংলাদেশ মার্কেটে স্মার্ট টেকনোলজিস এর মত শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে আমাদের ব্যবসায় সম্প্রসারনের নতুন দ্বার উন্মোচন হলো।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status