ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সারা দেশে ১০ দিনের বিক্ষোভ ডেকেছে বিএনপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 February, 2022, 5:08 PM

সারা দেশে ১০ দিনের বিক্ষোভ ডেকেছে বিএনপি

সারা দেশে ১০ দিনের বিক্ষোভ ডেকেছে বিএনপি

গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। এ ছাড়া এক দিন সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা/পথসভা ও লিফলেট বিতরণ করা হবে।

বৃহস্পতিবার ২৪  বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর/মহানগরে বিক্ষোভ সমাবেশ, ২ মার্চ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৫ মার্চ সারা দেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৬ মার্চ ছাত্রদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৮ মার্চ যুবদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ১০ মার্চ কৃষক দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ১২ মার্চ বিএনপির উদ্যোগে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা/পথসভা ও লিফলেট বিতরণ, ১৪ মার্চ মহিলা দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং ১৫ মার্চ তাঁতী দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status