ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চকোলেট ব্রাউনি কুকি তৈরি হবে ১৫ মিনিটে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 February, 2022, 4:29 PM

চকোলেট ব্রাউনি কুকি তৈরি হবে ১৫ মিনিটে

চকোলেট ব্রাউনি কুকি তৈরি হবে ১৫ মিনিটে

কুকি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অনেকেই মনে করেন কুকি বানানো খুব কষ্টকর। তবে এমন ধারণা মোটেও ঠিক নয়। যদি হাতে থাকে মিনিট পনেরো-কুড়ি সময়, তবে মাত্র পাঁচটি উপকরণেই বানিয়ে ফেলা যেতে পারে চকোলেট ব্রাউনি কুকি।

উপকরণ:
১. মাখন : ৭০ গ্রাম, (গলানো)

২. চিনি : ১৫০ গ্রাম, গুঁড়ো

৩. চকোলেট : ১৫০ গ্রাম, (গলানো)

৪. ডিম : ২টি

৫. কোকো পাউডার : ৩০ গ্রাম

প্রণালি
ভালো করে চিনি ও মাখন আগে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণ সাদা হয়ে আসছে, ততক্ষণ ফেটিয়ে যেতে হবে। এরপর তাতে ডিম দিয়ে দিন। আবার ফেটিয়ে দিয়ে দিন চকোলেট। সবার শেষে দিন কোকো পাউডার।

মিশ্রণটি তৈরি হয়ে গেলে বেকিং ট্রেতে একটি চামচের সাহায্যে মাঝে যায়গা ছেড়ে ছেড়ে কুকির আকারে সাজিয়ে দিন। বেকিং ট্রেতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন, যাতে কুকিগুলি আটকে না যায়। সবশেষে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ১৫ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে চকোলেট ব্রাউনি কুকি!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status