এত সহজে ভুলতে দেব না, ছোট পোশাকে হাসিনের চ্যালেঞ্জ স্বামীকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 8:02 PM
এত সহজে ভুলতে দেব না, ছোট পোশাকে হাসিনের চ্যালেঞ্জ স্বামীকে!
ফের যেন একবার ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্ত্রী হাসিন জাহান। পেশায় মডেল হাসিন আর শামির বনিবনা নেই একেবারেই। তবে ডিভোর্স হয়নি। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে সকলের নজর টানতে বরাবরই দেখা যায় তাকে।
হাসিন জাহানের এই ইনস্টাগ্রাম পোস্টটি খুব ভাইরাল হয়েছে। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাকে ভুলে যাই যতই, তুমি আমাকে ভুলে যাও এ আমি হতে দেব না। ভালোবাসায় না হোক, ঘৃণায় আমাকে মনে পড়বেই’। নেটপাড়ার মত স্বামীর উদ্দেশেই এহেন বার্তা।
সোশ্যাল মিডিয়ায় অতি-অ্যাক্টিভ হাসিন কখনও খোলামেলা ছবিতে তাক লাগিয়ে দেন, কখনও আবার একমাত্র মেয়ের মিষ্টি মুহূর্ত পোস্ট করেন। তবে হাসিন যাই করেন, সেখানে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায়। বেশ জনপ্রিয় এই ক্রিকেটার-পত্নী।
হাসিনের লাল পোশাকের ছবিতে কমেন্ট করে শামির খোঁজই নিতে দেখা গেল নেট-নাগরিকদের। ‘আরে সরি বলে ক্ষমা চেয়ে নাও না’, ‘এই তো বোঝা যাচ্ছে তোমার শামির কথা মনে পড়ছে-র মতো কমেন্ট পড়েছে’। আবার কেউ কেউ হাসিনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে সাপোর্ট করেছেন শামিকেই।
২০১৪ সালে মহম্মদ শামিকে বিয়ে করেন তিনি। তবে আপাতত বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। আইপিএলের চিয়ার লিডার ছিলেন হাসিন। তখনই পরিচয় হয় শামির সাথে। পরিবারের অমতেই বিয়ে করেন দুজন। তবে ২০১৮ সালে পরকীয়া, শারীরিক নির্যাতন, খুনের চেষ্টা, ধর্ষণ সহ একাধিক অভিযোগ এনেছিলেন শামি ও তার পরিবারের বিরুদ্ধে। আপাতত মেয়েকে নিয়ে আলাদাই থাকেন।