ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
১ বছরের মধ্যেই সর্বজনীন পেনশন চালু: অর্থমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 4:35 PM

১ বছরের মধ্যেই সর্বজনীন পেনশন চালু: অর্থমন্ত্রী

১ বছরের মধ্যেই সর্বজনীন পেনশন চালু: অর্থমন্ত্রী

আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যেই সরকার ১৮-৫০ বছর বয়সীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়ালি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রবাসী বাংলাদেশিদের জন্যও একই সুযোগ থাকছে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, এই পেনশন ব্যবস্থা সবার জন্য। সংবিধানের ১৫ অনুচ্ছেদে বলা আছে, বার্ধক্যজনিত কারণে যারা অভাবগ্রস্ত হবে। তাদের এই সাহায্য লাভ মৌলিক অধিকার। তাই সে সময় অভাবগ্রস্ত নাগরিকরা পেনশন পাবেন।

অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এর ধারাবাহিকতায় ২০১৯- ২০ অর্থবছরে বাজেটে আনা হয়েছিল। তার ধারাবাহিকতায় এখন এটা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, ২০৫০ সালে দেশের মানুষের আয়ুষ্কাল হবে ৮০ বছর। আগামী ৩ দশক পরে মানুষ অবসর গ্রহণের পরেও আরও ২০ বছর বাঁচবে। সে সময়ে তার আয় না থাকলেও সরকার তার দায়িত্ব নেবে।

তিনি বলেন,১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবাসীরাও এ ব্যবস্থায় অংশ নিতে পারবে। শুরুতে এ পদ্ধতি ঐচ্ছিক। তবে পরবর্তীতে বাধ্যতামূলক করা হবে।

মন্ত্রী বলেন, পেনশন পেতে আগ্রহীদেরকে প্রতি মাসে টাকা জমা করতে হবে। একজনকে সর্বনিম্ন ১০ বছর টাকা জমা করতে হবে। বেশি বছর টাকা জমা করলে পেনশনের পরিমাণ বেশি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status