ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ যে বিভাগে বৃষ্টি হতে পারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 2:49 PM

আজ যে বিভাগে বৃষ্টি হতে পারে

আজ যে বিভাগে বৃষ্টি হতে পারে

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে বেশকিছু বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।


বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
 
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
 
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে সামান্য বৃষ্টি হয়েছে।
 
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
বুধবার সকাল থেকে ঢাকায় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
 
ঢাকায় বুধবার সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে।
 
এ ছাড়া বুধবার বিভাগীয় শহরগুলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ১৭ দশমিক ০, চট্টগ্রামে ১৬ দশমিক ৩, সিলেটে ১৭ দশমিক ০, রাজশাহীতে ১৪ দশমিক ০, রংপুরে ১৪ দশমিক ৩, খুলনায় ২০ দশমিক ০ এবং বরিশালে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status