ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আরেক মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিচার শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 5:02 PM

আরেক মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিচার শুরু

আরেক মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিচার শুরু

রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ মামলায় রফিকুলসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

অপর আসামি হলেন- মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন। আগামী ৩০ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

গত বছরের ২১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল করিম । তবে এ মামলায় অন্য তিন আসামির ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন।

গেল বছরের ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাব। পর দিন র‍্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে। এরপর রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় গত বছরের ৮ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status