ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করলেন এমপি এনামুল হক
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 3:48 PM

বাগমারায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করলেন এমপি এনামুল হক

বাগমারায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করলেন এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একদিনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্ত্বরে আয়োজিত একদিনের প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল কাদির, সম্প্রসারণ কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান।

প্রদর্শনীতে বিভিন্ন ধরণের প্রাণি সহ এ সংক্রান্ত মোট ৩৮টি স্টল স্থান পেয়েছে। প্রদর্শনীর শুরুতে প্রধান অথিতি সহ কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status