মাতৃভাষা দিবসে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির নেতা-কর্মীদের শ্রদ্ধাঞ্জলী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 3:45 PM
মাতৃভাষা দিবসে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির নেতা-কর্মীদের শ্রদ্ধাঞ্জলী
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা (শহীদ দিবস) উপলক্ষে কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপির দলীয় সাবেক এমপি কর্ণেল ( অবঃ) এম, আনোয়ারুল আজিম সমর্থিত নেতাকর্মীরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস,এম তাজুল ইসলাম খোকনের নেতৃত্বে শতশত নেতাকর্মী শোভাযাত্রা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন - লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার, উপজোলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম, বিএনপি নেতা মোঃ জামিলুর রহমান সোহেল, মিজানুর রহমান, মোঃ ফারুক হোসেন, শাহজাহান সাজু, নাহিদুল ইসলাম ( বাদল), মোঃ সাইফুল ইসলাম মজনু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম -সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিশ্বতম সাহা বিশু, যুবদল নেতা মাহবুবুল হক মনু, স্বেচ্ছাসেবক দল পৌর কমিটির সদস্য সচিব আলী হায়দার মামুন, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক নাসির আহমেদ ( নাসির), শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, তাতি দলের সিনিয়র যুগ্ন- আহ্বায়ক মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান রনি, মুহাম্মদ মহিন উদ্দিন, ন,ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ প্রমুখ।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির দলীয় সাবেক এমপি কর্ণেল ( অবঃ) এম, আনোয়ারুল আজিম পিএসির নির্দেশে নেতা-কর্মীরা সকাল থেকে শোডাউন করে উপজেলা চত্বরে জড়ো হয়ে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী করেন এই সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।