ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুই নারীর পর্নোগ্রাফি স্টুডিও, নিজেরাই করতেন নিজেদের ভিডিও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 2:33 PM

দুই নারীর পর্নোগ্রাফি স্টুডিও, নিজেরাই করতেন নিজেদের ভিডিও

দুই নারীর পর্নোগ্রাফি স্টুডিও, নিজেরাই করতেন নিজেদের ভিডিও

আবাসিক ভবনই যেন ছোটখাটো পর্নোগ্রাফি স্টুডিও। আলোকসজ্জা লাইট থেকে যৌন উত্তেজক ভাইব্রেশন যন্ত্র—সবই আছে সেখানে। এই চক্রের ২ নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা।

সোমবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বগুড়ার জলেশ্বেরীতলা ডেকান্স টাওয়ারের ১০ম তলার ১০-এর ডি ফ্ল্যাট এবং সুত্রাপুরের রানী মহলের ৫ম তলার পশ্চিম পাশের ফ্লাটে পৃথক অভিযান চালায় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার রানীনগর থানার কালিগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আতাউর রহমান রানা (৪০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার কোটাবাড়ি গ্রামের আতাউর রহমানের স্ত্রী রুম্পা আক্তার (২৪), বগুড়ার সাপগ্রামের ঘুটু প্রামাণিকের ছেলে স্বপন (৩৯), আদমদিঘী থানার কয়াকুন্ট গ্রামের আবুল কালাম আজাদের ছেলে হানিফ প্রামাণিক (২৫) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বেলতলার সাহেব আলীর মেয়ে সাথী খাতুন (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে জানিয়েছে, দীর্ঘদিন ধরে চক্রটি মানুষের চোখ ফাঁকি দিয়ে পরস্পর যোগসাজস করে নিজেরা একে অপরের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হয়। যা পর্নোগ্রাফি ভিডিও ও স্থিরচিত্র আকারে ধারণ করে বিভিন্ন ইন্টারনেটে ও সামাজিক মাধ্যমে প্রকাশ করে আসছিল।

র‍্যাব-১২ এর সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পৃথক অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা পর্নোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জামাদি এবং উল্লেখিত ২ নারীসহ ৫ জনকে আটক করে।

জানা যায়, পর্নোগ্রাফি ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ, ২টি পেনড্রাইভ, ২টি আলোকসজ্জা লাইট, ১টি যৌন উত্তেজক ভাইব্রেশন যন্ত্র, ১টি সাউন্ড বক্স, ১টি বেল্টযুক্ত প্লাষ্টিকের কৃত্রিম পেনিস, ১টি চার্জার ব্যাটারী, ২টি এলইডি লাইট, ৮টি মোবাইল ফোন, ১৫ পিস ইয়াবা এবং পর্নোগ্রাফি তৈরী সংক্রান্ত নিয়োগের শর্তাবলী চুক্তিনামা কাগজপত্র জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এবং মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কাজে নিয়ে যাওয়ার কথা বলে যুবককে অপহরণ, মুক্তিপণ দাবি



ফেনীতে কাজে নিয়ে যাওয়ার কথা বলে দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের নোমান (২১) নামে এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাদশা মিয়ার (৩২) বিরুদ্ধে। গত ১৭ ফেব্রুয়ারি এই অপহরণের ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরই মধ্যে অপহৃত যুবকের পরিবার ও স্বজনদের কাছে মোবাইলে কল করে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত এক ব্যক্তি।

অপহৃত নোমান মিয়া বাকলজোড়া ইউনিয়নের পাটলী গ্রামের মো. শুক্কর আলীর ছেলে। আর অভিযুক্ত বাদশা মিয়া (৩২) প্রতিবেশী আমরুজ আলীর ছেলে। তিনি এই অপহরণের ঘটনায় সরাসরি জড়িত বলে দাবি স্বজনদের।

এদিকে, অপহরণের ঘটনায় গতকাল সোমবার দিবাগত রাতে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে অপহৃত ভুক্তভোগীর বাবা শুক্কর আলী। ওই অভিযোগটির তদন্ত কর্মকর্তা পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল ফাহাদ নিখোঁজ ব্যক্তির সন্ধানে সর্বাত্বক চেষ্টা করছেন বলে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status