ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরাইলের সুপ্রিম কোর্টে বসলেন প্রথম মুসলিম বিচারপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 February, 2022, 11:38 PM

ইসরাইলের সুপ্রিম কোর্টে বসলেন প্রথম মুসলিম বিচারপতি

ইসরাইলের সুপ্রিম কোর্টে বসলেন প্রথম মুসলিম বিচারপতি

ইসরাইলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ কাবুব। সোমবার ইসরাইলের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি।

ইসরাইলের যে নাগরিক আছেন তাদের মধ্যে ২০ ভাগ হলেন আরবীয়।  ফলে ২০০৩ সাল থেকেই সুপ্রিম কোর্টে একজন আরবীয় বিচারক স্থায়ীভাবে নিয়োগ পেয়ে থাকেন।

কিন্তু ২০০৩ সাল থেকে যতজন আরবীয় বিচারক ইসরাইলের সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছেন তাদের সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। এবারই প্রথমবারের মতো কোনো মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে বসতে যাচ্ছেন।

ইসরাইলের ২০ শতাংশ আরবীয় হলেও আরবীয় খ্রিস্টান ও মুসলিমরা বৈষম্যের স্বীকার হন।

এদিকে খালেদ কাবুব এর আগে তেল আবিবের কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন।

কয়েকদিন আগে খালেদ কাবুবসহ মোট চারজনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

খালেদ কাবুব তেল আবিব বিশ্ববিদ্যালয় থেকে  ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। ওই একই বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি নেন। বিচারক হওয়ার আগে বেসরকারীভাবে আইনচর্চা করতেন তিনি।

সূত্র: ডেইলি সাবাহ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status