ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সীতাকুন্ড উপজেলা আ.লীগের নেতৃত্বে শহীদ বেদী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 February, 2022, 4:43 PM

সীতাকুন্ড উপজেলা আ.লীগের নেতৃত্বে শহীদ বেদী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

সীতাকুন্ড উপজেলা আ.লীগের নেতৃত্বে শহীদ বেদী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

মহান একুশে আজ। পৃথিবীতে একমাত্র বাঙ্গালী জাতি নিজ ভাষার জন্য জীবন দিয়ে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠিত করেছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রফিক শফিক সালাম জব্বার বরকতসহ অসংখ্য শহীদদের রক্তে পিচ্ছিল কালো রাজপথ রক্তে লাল হয়েছে। ছাত্র শ্রমিক কৃষক বুকের তাজা রক্ত ঢেলে তাদের মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠিত করে। দোশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাতৃভাষা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি লাভ করে।

বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা।

এ ভাষাটিই আমাদের গর্বের ভাষা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকাল ১০ঘটিকায় সীতাকুন্ড কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদন করে সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো।

সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জননেতা আব্দল্লাহ আল বাকের ভূঁইয়া।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

সঞ্চানালয়ে ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ্ব রেহান উদ্দীন চেয়ারম্যান। বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ।

উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য জননেতা গোলাম রব্বানী, সীতাকুন্ড পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, আওয়ামীলীগ নেতা মোঃ ইসহাক, বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আসলাম হাবীব, আওয়ামীলীগ নেতা রতন মিত্র, সাঈদ মিয়া, এ্যাডভোকেট আব্দুস সামাদ সুমন,আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, সীতাকুন্ড উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক শামসুল আলম, সীতাকুন্ড উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন, যুবলীগ নেতা মোঃ সাইদুর রহমান মারুফ, সাবেক ছাত্রনেতা সোহেলসহ, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগ এর সভাপতি শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক রিয়াদ জিলানসহ  সীতাকুন্ড উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক, প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্হিত ছিলেন।

শহীদ বেদী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন এর নেতৃত্বে সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা জাতির শ্রেষ্ঠ সন্তান কয়েকজন বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সীতাকুন্ড পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দগণ উপস্হিত ছিলেন। উপস্হিত নেতৃবৃন্দগণ যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল গনি নিজামী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নূর মোহাম্মদ, রবিউল হোসেন চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, জুবায়ের চৌধুরী লাতু, নুরুল আলম, নোয়ামিয়া কন্ট্রাক্টর, জামাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন, মোরশেদ হোসেন, মোহাম্মদ হারুন, ফারুখ, শুভ, ইব্রাহিম খলিল, মোঃ ইকবার হোসেন, শামিমা আক্তার লাভলী, কামরুন্নাহার নীলু, মোঃ আলমগীর, শাহ আলম, ইসমাইল হোসেন, আবুল হাশেম সওদাগর, জয়নাল আবেদীন, খলিলুর রহমান খোকন, রফিকুল ইসলাম চাকলাদার, মোঃ জাকির হোসেন, শেখ মোহাম্মদ আলফাজসহ প্রমুখ নেতৃবৃন্ধগণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status