ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 February, 2022, 4:36 PM

ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নোয়াখালীর চাটখিল উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার ২১ ফেব্রুয়ারী, দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ওসি আবুল খায়ের।

তিনি বলেন, রোববার রাতে ভিকটিম অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনের নাম উল্লেখ করে অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত যুবলীগ নেতা চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবু তারাব গ্রামের মতিন প্রফেসরের ছেলে।

গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে অভিযুক্ত ওই যুবলীগ নেতার জেনিথ ইসলামি লাইফ ইন্সুরেন্স অফিসে ধর্ষণের এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম আগে ঢাকায় বাস করতেন। কিছু দিন আগে তিনি গ্রামে ফিরে আসেন। এরপর তিনি একটি চাকরির খোঁজ করেন। যুবলীগ নেতা ফুয়াদ তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখান।

একপর্যায়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন ফুয়াদ।

ওই সময় ফুয়াদের আরেক সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন। এরপর তিনিও ধর্ষণের চেষ্টা চালান।

ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা।

এরপর ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে দিয়ে ভিকটিমকে ঘটনাস্থল ত্যাগে বাধ্য করেন তারা।

চাটখিল উপজেলা যুবলীগের সভাপতি ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। শারীরিক অসুস্থতা নিয়ে আমি গত এক সপ্তাহ যাবত ঢাকায় অবস্থান করছি।

ওসি মো. আবুল খায়ের বলেন, নির্যাতিত ওই নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status