|
সাংবাদিক আব্দুল্লা ইকবালের বাবা এম শামসুল বারীর মৃত্যুতে দোয়ার ব্যতিক্রমী আয়োজন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাংবাদিক আব্দুল্লা ইকবালের বাবা এম শামসুল বারীর মৃত্যুতে দোয়ার ব্যতিক্রমী আয়োজন নাটোরের মাঝগ্রাম তার রুহের মাগফিরাত কামনা করে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন নির্মল কুমার মহন্ত নামে এক হিন্দু ব্যক্তি। এই দোয়া ও মিলাদের আয়োজক ছিলেন নির্মল কুমার মহন্ত। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারি। সাবেক রুপালী ব্যায়কের ম্যানেজার অবসরপ্রাপ্ত বিশিষ্ট ব্যাংকার এম শামসুল বারীর মৃত্যু হয় ১৩ ফেব্রুয়ারি। মরহুম শামসুল বারী ১৯৮৪ সালে নাটোরের শেরকোল রুপালী ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। সে সময় থেকেই নাটোরের মাঝগ্রামে বসবাস করতেন ব্যাংক কর্মকর্তঅ শামসুল বারী। সেই সুবাদে স্থানীয় বাসিন্দা নির্মল কুমার মহন্ত সাথে পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। নির্মল কুমার মহন্ত বলেন, এই সম্পর্ক কোন স্বার্থ ছিলনা। আজ আমাদের মাঝে ব্যাংকার শামসুল বারী নেই। কিন্তু ভালো কাজের স্মৃতিগুলো রেখে গেছেন তিনি। তিনি খুবই নির্লোভ, সৎ ব্যক্তি ছিলেন। তিনি আরো বলেন, বারী কাকার কথা কোনদিন ভুলতে পারবো না। তিনি আমার পিতৃতুল্য অভিভাব্কের মত ছিলেন। মসজিদের মুসল্লিরা প্রাণ খুলে দোয়া করেন এ সময়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
