ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ধর্ষণ করতে যাওয়ায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 February, 2022, 11:12 PM

ধর্ষণ করতে যাওয়ায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণ করতে যাওয়ায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন গৃহবধূ ও তার স্বজনরা।

রোববার (২৩ জানুয়ারি) সকালে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার (২২ জানুয়ারি) সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার রাতে ওই গৃহবধূর ঘরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ধর্ষণ থেকে বাঁচতে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন ওই গৃহবধূ ও তার স্বজনরা।

আহত যুবক উপজেলার সনমান্দী ইউনিয়নের বাসিন্দা।

লিখিত অভিযোগে ওই গৃহবধূ উল্লেখ করেন, তার স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে তাদের প্রতিবেশী যুবক দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। এ বিষয়ে অভিযুক্তকে বারবার সতর্ক করা হয়েছে। গত শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে অভিযুক্ত যুবক গৃহবধূর ঘরে প্রবেশ করে। একপর্যায়ে গৃহবধূকে জাপটে ধরলে তার মেয়ে ও মেয়ের জামাতা একত্রিত হয়ে যুবককে ধরে বেঁধে ফেলেন। এরপর ব্লেড দিয়ে গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন।

এদিকে গোপনাঙ্গ হারানো যুবক ধর্ষণ করতে যাওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শত্রুতার জেরে কৌশলে তাকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status