ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 February, 2022, 11:07 PM

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

নাটোর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৬টার দিকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় সাত বছর পর রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতাদের সার্কিট হাউসে আসার কথা শুনে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকেই শিমুল ও রমজানের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেয়। পরে বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তরসহ ৭ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন বলেন, আজ শনিবার দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এমন অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status