ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
যেসব অভিযোগে শরীফ উদ্দীনকে চাকরিচ্যুত করে দুদক
নতুন সময় প্রকিবেদক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 10:55 PM

যেসব অভিযোগে শরীফ উদ্দীনকে চাকরিচ্যুত করে দুদক

যেসব অভিযোগে শরীফ উদ্দীনকে চাকরিচ্যুত করে দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দীনকে অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, শরীফ উদ্দীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কর্তব্যকর্মে চরম অবহেলা ও অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এসব কারণে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা ২০০৮-এর ৫৪(২) ধারায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

প্রতিবেদনে শরীফের বিরুদ্ধে আনা অভিযোগে আরো বলা হয়েছে, তিনি ২০২১ সালে দুদকের চট্টগ্রাম-২ অফিসে কর্মরত থাকাকালে আদালতের অনুমতি ছাড়াই ‘সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’ কক্সবাজার শাখার একটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করেন। তার এই পদক্ষেপ চ্যালেঞ্জ করে বেলায়েত হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন। হাইকোর্ট শুনানি নিয়ে বলেছেন, কমিশনের অনুমোদন ব্যতীত কোনো অ্যাকাউন্টের অর্থ ‘নো ডেবিট’ করার আদেশদানের ক্ষমতা তদন্তকারী কর্মকর্তার নেই। তার এই কাজ ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার পর্যায়ে পড়ে।

দুদক সূত্রে আরও বলা হয়, ২০২০ সালের ১০ মার্চ কক্সবাজার জেলায় র‌্যাবের পরিচালিত অভিযানে জব্দ করা ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকার চালান রাষ্ট্রীয় কোষাগার অথবা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা না দিয়ে তিনি দীর্ঘ সময় নিজের জিম্মায় রাখেন। বিষয়টি প্রকাশিত হলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

তার বিরুদ্ধে দুদকের আরো অভিযোগ হলো চট্টগ্রাম জেলা থেকে পটুয়াখালী বদলি করা হলে নির্ধারিত সময়ের এক মাস পরে যোগদানপত্র ই-মেইলে পাঠান। আরো এক মাস পরে সশরীরে কর্মস্থলে যোগ দেন। অর্থাৎ পুরনো কর্মস্থলের নথিপত্র আড়াই মাস পরে হস্তান্তর করেন তিনি, যা অপরাধের পর্যায়ে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার পৃথক ছয়জন ব্যক্তি শরীফ উদ্দীনের বিরুদ্ধে ঘুষ দাবি, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ দাখিল করেন দুদকে। এতেও দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এর আগে গত বুধবার দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক অফিস আদেশে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়।

এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ - এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। এই আদেশ ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status