ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
নায়িকার সঙ্গে রাত্রিবাস, সাংবাদিককে হুমকি দিয়ে গ্রেফতার হন শাহরুখ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 12:10 PM
সর্বশেষ আপডেট: Saturday, 19 February, 2022, 12:13 PM

নায়িকার সঙ্গে রাত্রিবাস, সাংবাদিককে হুমকি দিয়ে গ্রেফতার হন শাহরুখ!

নায়িকার সঙ্গে রাত্রিবাস, সাংবাদিককে হুমকি দিয়ে গ্রেফতার হন শাহরুখ!

মাদক মামলায় গ্রেফতার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। দেশজুড়ে শোরগোল ফেলা এ ঘটনার কথা সবারই জানা। কিন্তু এ কথা জানতেন কি, অতীতে খোদ কিং খানও গ্রেফতার হয়েছিলেন পুলিশের হাতে? তিন দশক আগের সেই ঘটনার উল্লেখ রয়েছে অনুপমা চোপড়ার লেখা বই, ‘কিং অব বলিউড’-এ।

ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়, ১৯৯২ সাল। শাহরুখ তখন কাজ করছেন তার বহু চর্চিত এবং বিতর্কিত ছবি ‘মায়া মেমসাব’-এ। বিপরীতে দীপা শাহী। অনুপমার বই বলছে, সে সময়ে এক পত্রিকায় লেখা হয়, ছবির একটি অতি-ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তুতি হিসেবে নাকি এক হোটেলে রাত কাটিয়ে এসেছেন শাহরুখ-দীপা। এবং নিজের স্ত্রী দীপাকে সেখানে পাঠিয়েছিলেন খোদ পরিচালক কেতন মেহতাই! এবং পরদিন নাকি সেই যৌনদৃশ্যের শুটিং হয় কেতন এবং চিত্রগ্রাহকের উপস্থিতিতেই।

পত্রিকার সেই রিপোর্ট পড়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শাহরুখ। ‘কিং অব বলিউড’-এ অনুপমা লিখেছেন, কিং খানের সন্দেহ গিয়ে পড়ে কিথ ডি’কোস্টা নামে এক সাংবাদিকের ওপর। সোজা তার দফতরে পৌঁছে গিয়ে তাকে রীতিমতো হেনন্তা করেন শাহরুখ। ভুয়া খবর লেখা হয়েছে দাবি করে দেন হুমকিও। এর পরই নাকি পুলিশের কাছে অভিযোগ করেন ওই সাংবাদিক। গ্রেফতার হতে হয় বলিউডের ‘বাদশা’কে।

অনুপমার বইতেই লেখা হয়েছে, পরবর্তীতে এক সাক্ষাৎকারে এ ঘটনার কথা স্বীকারও করেন শাহরুখ নিজে। জানান, কীভাবে ওই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। যার ফলস্বরূপ তার ছবির সেটে পৌঁছে যায় পুলিশ। সাদা পোশাকের পুলিশকর্মীদের দেখে অবশ্য প্রথমে অনুরাগী বলে ভুল করেছিলেন কিং খান!
সেই ভুল ভাঙে অচিরেই। পরে জামিনে ছাড়া পেয়ে ‘বাদশা’ জানতে পারেন, কিথ ডি’কোস্টা ওই খবরটি লেখেননি। তাই পরে ওই সাংবাদিকের কাছে গিয়ে নাকি ক্ষমাপ্রার্থনাও করে আসেন শাহরুখ খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status