ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বার ড্যান্সার বান্ধবীকে নিয়ে রাতে ঘোরাঘুরি, ফিরলেন লাশ হয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 11:03 AM

বার ড্যান্সার বান্ধবীকে নিয়ে রাতে ঘোরাঘুরি, ফিরলেন লাশ হয়ে

বার ড্যান্সার বান্ধবীকে নিয়ে রাতে ঘোরাঘুরি, ফিরলেন লাশ হয়ে

রাতের আঁধারে বার ড্যান্সার বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন যুবক। হঠাৎই চোর সন্দেহে গণধোলাই দেন এলাকাবাসী। ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ নম্বর কলোনিতে ঘটেছে এই ঘটনা।

নিহতের নাম অভীক মুখোপাধ্যায় (৩৫)। তার বাড়ি কলকাতায়। সিমেন্টের একটি ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হয় ওই যুবককে।

পুলিশ জানিয়েছে, নেতাজিনগর থানার বাসিন্দা অভীক বৃহস্পতিবার রাত ১টা নাগাদ তার মোটরবাইকে বান্ধবী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে বারুইপুরের বেগপুর গ্রামে গিয়েছিলেন। সেখানেই রাতের অন্ধকারে গ্রামবাসীরা তাদের দেখতে পেয়ে চোর সন্দেহে গণধোলাই দেন অভীককে।

রাত ২টা নাগাদ বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে। পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ তোলে, ‘চোরকে বাঁচাতে এসেছে’।

পুলিশ সেখান থেকে অভীককে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে ‘মৃত’ ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরে এক গ্রামবাসী প্রিয়ঙ্কাকে নিয়ে এসে বলেন, ‘এই তরুণী আমাদের বাড়ির মধ্যে লুকিয়ে ছিল।’

জানা গেছে, প্রতিবেশী প্রিয়াঙ্কাকে নিয়ে রাতের বেলা বাইকে ঘুরতে বেরিয়েছিলেন। তার পরেই এই মর্মান্তিক ঘটনা। তবে অভীকের বন্ধুদের একাংশের অভিযোগ, পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে।

বারুইপুর থানা জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status