ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমার স্ত্রী খুবই সুন্দরী, তাকে ফিরে পেতে চাই, অতঃপর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 10:31 AM

আমার স্ত্রী খুবই সুন্দরী, তাকে ফিরে পেতে চাই, অতঃপর

আমার স্ত্রী খুবই সুন্দরী, তাকে ফিরে পেতে চাই, অতঃপর

স্ত্রী সুন্দরী, কিন্তু স্বামীর সঙ্গে সংসার করতে চান না। তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে গেছেন। তাই স্ত্রীকে ফিরে পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন ভারতের মধ্যপ্রদেশের ছাতরপুর জেলার নন্দু পাল নামের এক যুবক।

হাতে লেখা একটা আবেদনপত্র নিয়ে থানায় হাজির হন তিনি। তার আবেদন শুনে পুলিশও হতভম্ব হয়ে যায়। পুলিশকে নন্দু কাতর আর্জি জানান, ‘স্যর আমার স্ত্রী খুবই সুন্দরী। কিন্তু ও আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের পর ওকে ওর বাবারবাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ফেরেনি সেখান থেকে।’
এর পরের কথা শুনে আরও তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরা। নন্দু বলেন, “স্যার, আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, তাই হয়তো আমার সঙ্গে সংসার করতে চাইছে না। কিন্তু ওকে আমি ফিরে পেতে চাই।”

হাতে লেখা একটা আবেদনপত্র নিয়ে থানায় হাজির হন তিনি

গত বছরের ৩০ এপ্রিল সম্বন্ধ করেই নন্দু ও রিনা পালের বিয়ে হয়। নন্দুর দাবি, তার স্ত্রী ‘স্মার্ট, সুন্দরী ও উচ্চশিক্ষিত।’ বিয়ের পর মাত্র তিন দিনই তার সঙ্গে থেকেছেন। তারপর বাবারবাড়ি চলে যান রিনা।

নন্দুর অভিযোগ, বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর স্ত্রীকে যখন বাবারবাড়ি থেকে আনতে যান, তিনি ফিরে আসতে অস্বীকার করেন। শুধু তাই নয়, নন্দুর শ্বশুরবাড়ির লোকেরা তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন বলেও অভিযোগ।

স্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করার চেষ্টা করেন নন্দু। কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই আইনি রাস্তার সিদ্ধান্ত নেন নন্দু। সুন্দরী স্ত্রীকে ফিরে পেতে ছত্তরপুর পুলিশ সুপারের কাছে হাজির হন। নন্দু বলেন, ‘আমি দেখতে খারাপ ঠিকই, কিন্তু তা বলে আমাকে ছেড়ে চলে যাবে?’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status