ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের আশ্বাসে আবাসিক হোটেল তরুণীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 18 February, 2022, 1:55 PM

বিয়ের আশ্বাসে আবাসিক হোটেল তরুণীকে ধর্ষণ

বিয়ের আশ্বাসে আবাসিক হোটেল তরুণীকে ধর্ষণ

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। টঙ্গী বাজার মঞ্জুরি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

ঘটনা জানাজানির পর অভিযুক্ত ইসমাইল হোসেন (২৮) গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত ইসমাইল হোসেন চাঁদপুর সদরের সন্দেসপুর গ্রামের ইব্রাহীমের ছেলে। সে গাজীপুর গাছা থানার হারিকেন এলাকায় থাকত।

মামলা সূত্রে জানা যায়, তিন বছর  আগে ইসমাইলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় পরস্পর দেখা করে ঘোরাঘুরি করে তারা। গত বুধবার রাত ১১টার দিকে দেখা করার কথা বলে ওই তরুণীকে টঙ্গী বাজার মঞ্জুরি আবাসিক হোটেলে নিয়ে যায় ইসমাইল। সেখানে তাকে বিয়ের আশ্বাসে জোরপূর্বক ধর্ষণ করে সে।

এর আগেও একই জায়গায় নিয়ে গিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার ধর্ষণ করে তাকে। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত ইসমাইল তরুণীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। উপায়ন্ত না পেয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status