ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতা নিহত, ৩ জন গুলিবিদ্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 18 February, 2022, 1:51 PM
সর্বশেষ আপডেট: Friday, 18 February, 2022, 1:54 PM

প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতা নিহত, ৩ জন গুলিবিদ্ধ

প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতা নিহত, ৩ জন গুলিবিদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের গুলিতে সিদ্দিক মন্ডল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ জন।  

শুক্রবার ১৮ ফেব্রুয়ারী, সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে চাঁদগ্রামের চরপাড়া মাঠে।   নিহত সিদ্দিক মন্ডল চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদগ্রামে দীর্ঘদিন ধরেই বংশ পরম্পরায় দ্বন্দ্ব চলে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে চাঁদ্রগামের চরপাড়া মাঠে যায় মন্ডল বংশের কৃষক বাদশা। এসময় প্রতিপক্ষ মালিথা গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে বাদশার ভাইয়েরা মাঠে যায় বাদশাকে উদ্ধার করতে।

এ সময় প্রতিপক্ষের গুলিতে নিহত হন সিদ্দিক মন্ডল। এছাড়া গুলিবৃদ্ধ হন তার ভাই ইউনুস (৪৮), খালেক (৪২), বাদশা (৪৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, সংবাদ শুনেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status