ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যৌনতা নিয়ে পাঁচটি প্রচলিত মিথ্যে ধারণা! সত্যিটা জেনে নেবেন নাকি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 8:48 PM

যৌনতা নিয়ে পাঁচটি প্রচলিত মিথ্যে ধারণা! সত্যিটা জেনে নেবেন নাকি?

যৌনতা নিয়ে পাঁচটি প্রচলিত মিথ্যে ধারণা! সত্যিটা জেনে নেবেন নাকি?

ভারতীয় সমাজে এই একুশ শতকেও যৌনতা বিষয়টি নিয়ে রীতিমতো ঢাকঢাক-গুড়গুড় রয়েছে। স্কুলকলেজে সঠিক যৌনশিক্ষার প্রচলন এখনও শুরু হয়নি, তাই অনেক সময়ই খুব স্বাভাবিক এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি নিয়ে ভুল ধারণা জন্মায়। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার অনেক পরেও ভুল ধারণাগুলো সবসময় দূর হয় না। সেক্স নিয়ে তেমনই কিছু মিথের কথা এখানে দিলাম আমরা। পড়ে নিন, আর জেনে নিন আসল ব্যাপারটা।

পিরিয়ডের সময় গর্ভসঞ্চার হয় না

সেক্স নিয়ে এটি অন্যতম প্রচলিত মিথ। অনেকেই বিশ্বাস করেন মাসিক ঋতুস্রাব চলাকালীন গর্ভসঞ্চার হয় না। ফলে এই সময় অসুরক্ষিত যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। এ সময় গর্ভসঞ্চার যেমন হতে পারে, তেমনি এসটিডি (সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজ়িজ়) অর্থাৎ নানারকম যৌন রোগও হতে পারে।

প্রতিবার সঙ্গমের সময় অর্গাজ়ম হয়

সর্বৈব ভুল ধারণা। শারীরিক সম্পর্ক স্থাপনের মধ্যে এমন অনেকগুলো ধাপ থাকে যা আপনাকে মিলনের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তার মানে প্রতিবার মিলনের সময় আপনি শীর্ষবিন্দুতে পৌঁছোবেন, ব্যাপারটা মোটেই তেমন নয়।

‘পুলিং আউট’-এর কার্যকারিতা

যাঁরা মিলনের সময় কন্ডোম ব্যবহার করেন না, তাঁরা অনেক সময় শেষ মুহূর্তে ‘পুলিং আউট’নীতিতে বিশ্বাস করেন। কিন্তু এ সব ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা ষোলো আনা। তাই প্রেগন্যান্সি না চাইলে কন্ডোম বা অন্য গর্ভনিরোধক ব্যবহার করুন।

প্রথম মিলনের পর রক্তপাত হয়

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, মিলনের সময় হাইমেন বা সতীচ্ছদ ছিঁড়ে গেলে সামান্য রক্তপাত হতে পারে। সেখান থেকেই এই ভুল ধারণার উৎপত্তি। আসল ঘটনা হল, অনেক মেয়েরই জন্ম থেকে হাইমেন থাকে না বা থাকলেও ব্যায়াম করতে গিয়ে, সাইকেল চালাতে গিয়ে বা অন্য কোনও শারীরিক কসরতের সময় তা ছিঁড়ে যেতে পারে। তাই প্রথম মিলনের সময় রক্তপাত হবেই, এ ধারণা মোটেই ঠিক নয়।

অতিরিক্ত যৌনমিলনে লিপ্ত হলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়
এই কথার স্বপক্ষে কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে কারও হার্ট অ্যাটাক হয়ে থাকলে সুস্থ হওয়ার পর অন্তত চার থেকে ছয় সপ্তাহ যৌন সম্পর্কে না জড়ানোই ভালো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status