ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মদন হাজির মেলা বন্ধ, ১৪৪ ধারা জারি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 February, 2022, 8:26 PM

মদন হাজির মেলা বন্ধ, ১৪৪ ধারা জারি

মদন হাজির মেলা বন্ধ, ১৪৪ ধারা জারি

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টিতে তিন দিনব্যাপী শুরু হওয়া ঐতিহ্যবাহী মদন হাজির মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাসলিমা আকতার মেলা ভেঙে দেন।

তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে মেলা ভেঙে দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে মেলার খবর পেয়ে বিষয়টি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানকে অবগত করি। খবর পেয়ে তিনি মেলা প্রাঙ্গণে আসেন এবং করোনা সংক্রমণ রোধে মেলা ভেঙে দিতে বলেন। পরে নিজে উপস্থিত থেকে দোকান বন্ধ করতে নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status