ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাকরিচ্যুত করায় মুখ খুললেন এই কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 8:00 PM
সর্বশেষ আপডেট: Thursday, 17 February, 2022, 8:13 PM

চাকরিচ্যুত করায় মুখ খুললেন এই কর্মকর্তা

চাকরিচ্যুত করায় মুখ খুললেন এই কর্মকর্তা

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান হুমকি দিয়েছেন এক সপ্তাহের মধ্যে চাকরি খেয়ে দেবেন। এই হুমকির এক সপ্তাহ না হলেও ১৬ দিনের মাথায় চাকরিচ্যুত হলেন দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। এই চাকরিচ্যুতিকে সততার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পুরস্কার বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা।

তিনি বলেন, গত ৩০শে জানুয়ারি সন্ধ্যায় আইয়ুব খান আরো কয়েকজনকে নিয়ে আমার বাসায় এসে আমাকে হেনস্তা করেন ও এক সপ্তাহের মধ্যে আমাকে চাকরিচ্যুত করবে বলে হুমকি দেন। আমাকে হত্যা করবে বলেও জানানো হয়। তখন আমি সিসিটিভি ফুটেজ নিয়ে সেই রাতেই খুলশী থানায় জিডি করি। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো আইয়ুব খানের কথায় সত্য হয়েছে।

এক সপ্তাহের মধ্যে না পারলেও ১৬ দিনের মাথায় আমার চাকরি এই প্রভাবশালীরা কেড়ে নিয়েছে। আমি সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পুরস্কার শেষ পর্যন্ত এটাই পেলাম। শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির প্রতিবাদে আজ দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তার সহকর্মীরা। তার এই চাকরিচ্যুতির বিষয়ে সৃষ্ট ধোয়াশা দূর করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status