ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফার্মেসিতে মিলল ৬ টুকরা লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 February, 2022, 7:51 PM

ফার্মেসিতে মিলল ৬ টুকরা লাশ

ফার্মেসিতে মিলল ৬ টুকরা লাশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে শাহনাজ পারভিন নামে এক গৃহবধূর ৬ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহনাজ পারভিন ঐ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। ঐ গৃহবধূ দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বাসায় বসবাস করছিলেন।

শাহনাজের ভাই হেলাল মিয়া জানান, বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহনাজ। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। স্বজনদের সন্দেহ হলে ফার্মেসি মালিক জিতেশ গোপের সি/এ মার্কেটের বাসায় খোঁজ করে জানা যায়- তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউএনও’র উপস্থিতিতে পুলিশ অভি মেডিকেল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদরে মোড়ানো ছয় টুকরা লাশ উদ্ধার করে।

ফার্মেসি মালিক জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। গত ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ওষুধের দোকানে চাকরি করেন তিনি। এক বছর আগে অভি মেডিকেল হল নামে ফার্মেসি দিয়ে ব্যবসা শুরু করেন।

ওসি মিজানুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ফার্মেসি মালিককে গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status