ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতছড়ি উদ্যানে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ, স্বামী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 7:49 PM

সাতছড়ি উদ্যানে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ, স্বামী আটক

সাতছড়ি উদ্যানে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ, স্বামী আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে আছমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনের লেবুবাগানের কাছ থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার গৌকরন গ্রামের আলী মিয়ার মেয়ে। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বুধবার বিকেলে স্বামী আলমগীর মিয়ার সঙ্গে ঐ নারী সাতছড়িতে এসেছিলেন।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে সাতছড়িতে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে। এ ঘটনার পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে নাসিরনগর থানা পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status