ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদক মামলায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 2:18 PM

মাদক মামলায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট

মাদক মামলায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগ পত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ফয়সাল আদালতে এ অভিযোগ পত্র দাখিল করেন।

বৃহস্পতিবার আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ মামলার অভিযোগ পত্র গৃহীত হয়। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায় রয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ জুলাই একার ফ্ল্যাট থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। এ সময় সেখান থেকে পাঁচ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরদিন ১ আগস্ট আসামি একাকে আদালতে হাজির করা হয়।

এরপর রাজধানীর হাতিরঝিল থানার মাদক মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ফয়সাল। এ সময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত বছরের ১০ আগস্ট হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের ভার্চুয়াল আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status