ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেতন আনতে গিয়েছিলেন সুফিয়া, শ্রীপুরে মিলল লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 2:40 PM

বেতন আনতে গিয়েছিলেন সুফিয়া, শ্রীপুরে মিলল লাশ

বেতন আনতে গিয়েছিলেন সুফিয়া, শ্রীপুরে মিলল লাশ

গাজীপুরের শ্রীপুরে সুফিয়া খাতুন (১৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পৌর এলাকার ছাপিলা পাড়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, সুফিয়াকে তার দ্বিতীয় স্বামী আশিক (১৮) পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহত সুফিয়া শ্রীপুর উপজেলার দুলর্ভপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। সে ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোশাক কারখানায় চাকরি করত। অভিযুক্ত আশিক ছাপিয়া পাড়া এলাকায় ভাড়া থেকে একই কারখানায় চাকরি করেন।

নিহতের স্বজনরা জানায়, সুফিয়া শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোশাক কারখানায় চাকরি করত। চাকরির সুবাদে সহকর্মী আশিকের সঙ্গে গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। গত ১১ জানুয়ারি বিকেল তিনটার দিকে সুফিয়া কারখানা থেকে বেতন আনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন সুফিয়ার প্রথম স্বামী মোকারম।

নিহতের স্বজনরা আরও জানান, নিখোঁজের কয়েকদিন পর সুফিয়া তাদেরকে ফোন করে প্রেমিক আশিকের সাথে বিয়ের কথা জানায়।

নিহতের বড় ভাই সোহেল জানান, গতকাল বুধবার রাত তিনটার দিকে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে আসেন তারা। হাসপাতালে এসে তারা সুফিয়ার মরদেহ দেখতে পান।

নিহতের মা অভিযোগ করে বলেন, আশিক আমার মেয়ের সংসার ভেঙেছে। তাকে নিয়ে গোপনে বিয়ে করেছে। এখন আমার মেয়েকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক ইমরান শেখ জানান, খবর পেয়ে রাতেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status