ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা ছড়িয়ে যাক সকলের মাঝে!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 7:01 PM

ভালোবাসা ছড়িয়ে যাক সকলের মাঝে!

ভালোবাসা ছড়িয়ে যাক সকলের মাঝে!

১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে ভালোবাসা দিবস। সাধারণত প্রত্যেকে তাদের প্রিয় মানুষদের নিয়ে নানা আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করে থাকেন। কিন্তু ভালোবাসা কি শুধু আমাদের প্রিয়জনদের মধ্যেই সীমাবদ্ধ! সব কিছু যখন অনিশ্চয়তা আর ভয়ের চাদরে ঢাকা, আমরা কি পারি না ভালোবাসাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে?

এই ভালোবাসা দিবসে, ভালোবাসার উষ্ণতা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সে উদ্যোগই গ্রহণ করেছেন সমাজের তিনজন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন দেশের সবচেয়ে বড় বিউটি এবং লাইফস্টাইল গ্রুপ বিউটি কমিউনিটি অব বাংলাদেশের অ্যাডমিন আয়েসা ফেরদৌস অন্তরা, দেশের প্রথম কম্বাইন্ড লাইফস্টাইল গ্রুপ ফানটাজিয়ামের অ্যাডমিন রিফাত আরা এবং দেশের প্রথম নারী উদ্যোক্তাদের জন্য গ্রুপ পপ অব কালারের অ্যাডমিন টিনকার জান্নাত মিম।

তাদের এই উদ্যোগের অংশ হিসেবে তারা নির্যাতিত নারী বা শিশুদের সহায়তা করেন, ক্ষুধার্ত এবং আহত কুকুরকে সেবা প্রদান করেন এবং যৌনপল্লীর অবহেলিত শিশুদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

তাদের এ উদ্যোগ নিয়ে রিফাত আরা জানান, তাদের বিশ্বাস সমাজের উচ্চবিত্ত শ্রেণির মানুষেরা তাদের এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হবেন এবং সকলের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে এগিয়ে আসবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status