ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নতুন ইসিতে সম্ভাব্য যাদের নাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 6:36 PM

নতুন ইসিতে সম্ভাব্য যাদের নাম

নতুন ইসিতে সম্ভাব্য যাদের নাম

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিরপেক্ষ ও দক্ষ লোক খুঁজে বের করতে কাজ করছে সার্চ (অনুসন্ধান) কমিটি। তবে এবারের নতুন ইসিতে কারা আসতে পারেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। দেশের বেশ কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে সার্চ কমিটির কাছে এরই মধ্যে নামের তালিকা জমা দেওয়া হয়েছে। এসব নামের তালিকায় রয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সচিব, অবসরপ্রাপ্ত জেলা জজ, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সচিবের নাম শোনা যাচ্ছে। সিইসি পদে এ দুই পেশার বাইরে অন্য কারও নাম তেমনভাবে আলোচনায় আসেনি। তবে চার কমিশনারের পদে আলোচনায় রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার পরিচিত মুখ।

এরআগে ২০১৭ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের শরিক দল তরীকত ফেডারেশনের তালিকায় ছিল বর্তমান সিইসি কে এম নূরুল হুদার নাম। এবারও সার্চ কমিটিতে সরকারের অনুসারী ছোট রাজনৈতিক দলগুলো নাম জমা দিয়েছে। সে তালিকায় রয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা, সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দীন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া সাংবাদিক আবু সাঈদ খান ও ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে একাধিক দলের তালিকায়।

নাগরিক সমাজের তালিকায় রয়েছে সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, বিচারপতি নাজমুন আরা, সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল, শওকত আলী, সুলতানা কামাল, ড. বদিউল আলম মজুমদার ও খালেদ শামসের নাম। আরও রয়েছে আবু আলম শহীদ খান, সাদেকা হালিম, স্বদেশ রায়, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান, ড. জাফর আহমেদ খান, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীর নাম রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status