ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইনস্টাগ্রামে নতুন ছবি, আবারও কটাক্ষের শিকার শ্রাবন্তী
নতুন সময় প্রতিবেদ
প্রকাশ: Monday, 14 February, 2022, 3:41 PM

ইনস্টাগ্রামে নতুন ছবি, আবারও কটাক্ষের শিকার শ্রাবন্তী

ইনস্টাগ্রামে নতুন ছবি, আবারও কটাক্ষের শিকার শ্রাবন্তী

আবারও সংবাদের শিরোনাম হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বিবাহ, প্রেম— সব কিছু নিয়ে চর্চা হয় নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি শ্রাবন্তী এক যুবকের সঙ্গে তোলা নতুন একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।  এই ছবি নিয়ে ট্রলের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী।

সম্প্রতি শ্রাবন্তীকে এক যুবকের সঙ্গে দেখা গেছে।  ইনস্টাগ্রামে শ্রাবন্তীর সঙ্গে ওই যুবকের ছবি শেয়ার হওয়ার পর থেকেই ধীরে ধীরে ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, যুবকটির নাম সোহেল দত্ত। সোহেল একজন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। টেলিভিশন সিরিয়াল থেকে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। আর শ্রাবন্তী ও সোহেলের মধ্যে ভাইবোনের সম্পর্ক রয়েছে।

ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা থেকে কটাক্ষ। নেটিজেনদের একাংশ ছবি দেখে প্রশংসা করলেও অনেকেই কটাক্ষ করে বাজে মন্তব্য করেছেন।

নেটিজেনদের একজন লিখেছেন— শেষ পর্যন্ত একটা বাচ্চা ছেলেটাকেও ছাড়লে না।

কেউ বলছেন, আবার নতুন জুটিয়ে নিলে?

আবার কেউ বলেছেন, এটি কত নাম্বার?

এমনই নানা বাজে মন্তব্য ধেয়ে আসছে অভিনেত্রীর দিকে। তবে শ্রাবন্তী বা যুবকটি কেউ-ই এই কটাক্ষের কোনো উত্তর দেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status