ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা দিবসে নুসরাতের গোপন তথ্য ফাঁস করলেন যশ
নতুন সময় প্রতিবেদ
প্রকাশ: Monday, 14 February, 2022, 3:19 PM

ভালোবাসা দিবসে নুসরাতের গোপন তথ্য ফাঁস করলেন যশ

ভালোবাসা দিবসে নুসরাতের গোপন তথ্য ফাঁস করলেন যশ

টালিউডপাড়ায় প্রায় এক বছর ধরে আলোচনায় নুসরাত-যশ জুটি। এখনও যশ-নুসরাতের সম্পর্কের রসায়ন নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর মধ্যেই যশ ফাঁস করলেন নুসরাতের গোপন তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যালেন্টাইনস ডের প্রথম প্রহরে সত্যিটা ফাঁস করলেন দুজনে।  এক সাক্ষাৎকারে যশ নুসরাত সম্পর্কে বলেন, একদম পছন্দ করতাম না ওকে। আমি জানতাম এ রকম মানুষের থেকে দূরে থাকতে হবে।

একই সুরে নুসরাত বলেন, ‘আমিও ওকে পছন্দ করতাম না। আমি জানতাম, এটি ডেঞ্জার জোন, আর এই জোনে কখনও ঢোকাই যাবে না’।

যশ আরও বলেন, প্রযোজককে নাকি তার নামে নালিশও করে বসেছিলেন নুসরাত। যার প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন নায়িকা, সে নাকি রোম্যান্স করতেই জানে না। নুসরাত বলেছিল— ‘আপনার হিরো রোম্যান্স করতে পারে না, প্রযোজককে গিয়ে আমার নামে নালিশ করেছিল নুসরাত, আর দেখুন কেমনভাবে কর্মফল আপনাকে তাড়া করে’।

খুব শিগগিরই এই জুটিকে দেখা যাবে শিলাদিত্য মৌলিকের ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি তো’। দুজনকে বড়পর্দায় দেখতে অপেক্ষায় ভক্তরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status