ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বেশি ঝাল খেলে যে বিপদ হতে পারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 February, 2022, 3:34 PM

বেশি ঝাল খেলে যে বিপদ হতে পারে

বেশি ঝাল খেলে যে বিপদ হতে পারে

বাঙালির পাতে ঝাল খাবার না হলে চলে? একবেলাও চলে না। কেউ কেউ আবার একটু বেশিই ঝালপ্রেমী। খাবারের পাতা আলাদা করে ঝাল আচার বা কাঁচা মরিচ খেতেও ভালোবাসেন অনেকে।

কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। জানা গেছে, অত্যন্ত ঝাল খাবার বা অতিরিক্ত মরিচ খাওয়ার অভ্যাস স্মৃতি শক্তির লোপ ঘটাতে পারে।

সাড়ে চার হাজার মানুষকে নিয়ে একটি সমীক্ষা করা হয়। এতে উঠে আসে এমন তথ্য। গবেষণাটি বলছে, প্রতিদিন যারা ৫০ গ্রাম মরিচ খান, তাদের স্মৃতিশক্তি হারানোর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়!

বেশি ঝাল খেলে যে বিপদ হতে পারে

বেশি ঝাল খেলে যে বিপদ হতে পারে


বেশি ঝাল খেলে যে বিপদ হতে পারে
গবেষণায় উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। ১৫ বছর ধরে যাদের টানা এমন অভ্যাস রয়েছে, তাদের ৫৬ শতাংশ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়।

অনেকেই মনে করেন, মরিচে থাকা ক্যাপসাইসিন আমাদের বুদ্ধি তুখোড় করে। কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। অতিরিক্ত ক্যাপসাইসিন নার্ভের ব্যথা দূর করতে সক্ষম। সে কারণেই হয়তো ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পায়। অবশ্য হট সস খেলে সেটি হয় না।

কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন সমীক্ষাটি চালিয়েছিলেন। বেশি মরিচ খাওয়ার কারণে মানুষের মধ্যে অ্যালঝাইমার্স রোগের আশঙ্কাও দেখা দেয়।

তাই ঝালপ্রেমীরা এবার সাবধান হোন। খাবারে স্বাদ আনতে ঝাল খেতে যতই ভালোবাসেন, এবার থেকে কিন্তু সাবধান হতে হবে। না হলে বিপদ ঘটে যেতে পারে। তাই ঝাল খাবার একটু রয়ে-সয়ে খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status