ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
দুধ দিয়ে ইউপি কার্যালয় ধুয়ে দায়িত্ব নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 February, 2022, 10:51 AM

দুধ দিয়ে ইউপি কার্যালয় ধুয়ে দায়িত্ব নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

দুধ দিয়ে ইউপি কার্যালয় ধুয়ে দায়িত্ব নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় দুধ ও গোলাপজল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন উদ্দিন পিপুল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভের পর গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) তিনি শপথ নেন।

পরে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ইউপি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) দায়িত্বভার গ্রহণ করেন মহসিন উদ্দিন পিপুল। নবনির্বাচিত চেয়ারম্যানের দুধ দিয়ে ধুয়ে ইউপি কার্যালয়ে বসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী শওকত ওসমানকে পরাজিত করে বিজয়ী হোন বিএনপি সমর্থিত প্রার্থী মহসিন উদ্দিন পিপুল। তিনি কৈটুলা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং দুইবারের সাবেক চেয়ারম্যান। ২০১৬ সালের ইউপি নির্বাচনে পিপুলকে হারিয়ে চেয়ারম্যান হয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত ওসমান।

এলাকাবাসী জানিয়েছেন, নির্বাচিত হওয়ার পর দুধ দিয়ে গোসল করার ভিডিও দেখেছি। কিন্তু কার্যালয় বা অফিস দুধ দিয়ে ধৌত করে এমনটি প্রথম দেখলাম। বিষয়টি আমার কাছে নতুন লেগেছে।

চেয়ারম্যান মহসিন আলী পিপলু বলনে, আমি লোকজনকে বলেছি পরিস্কার করতে তারা আবার দুধ দিয়ে পরিষ্কার করেছে।

এ ব্যাপারে পরাজিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান শওকতের সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status